News Bangla 24 BD | অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা,বিচারকাজ বন্ধ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা,বিচারকাজ বন্ধ


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সকালে এজলাসে বসে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, আমরা ব্যথিত। এই সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বেঞ্চে বসেননি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তিনি গত ৪ সেপ্টেম্বর তিনি করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন। গত সপ্তাহে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার মারা যান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে তার মরদেহ সিএমএইচ হাসপাতালের হিমঘরে রাখা হয়। সেখান থেকে তার মরদেহ আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় মিন্টোরোডের সরকারি বাসবভনে নেয়া হয়। সেখানে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ বারের মত দেখেন। এরপর সেখান থেকে তার মরদেহ সকাল সাড়ে ১০ টার দিকে নেয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে। বেলা ১১ টায় সেখানে নামাজে জানাযা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ