News Bangla 24 BD | আগামী বছর বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আগামী বছর বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসতে পারেন।

বুধবার ( ২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। এটি নিয়ে আমরা কাজ করছি। আগামী বছর ১৭ মার্চ মুজিববর্ষের সমাপনী উদযাপিত হবে। তিনি আরো বলেন, এছাড়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। তিনি ঢাকায় তুরস্কের নবনির্মিত মিশনের উদ্বোধন করবেন।

জানা যায়, তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান গতকাল ২০টি ভেন্টিলেটর স্ট্যান্ড সেট, ১০ হাজার এন ৯৫ মাস্ক, ২০টি ভেন্টিলেটর, ২০টি ভেন্টিলেটর আনুষাঙ্গিক সেট, ১০ হাজার কভার অল, ১০ হাজার গাউন, ২০ হাজার ফেস শিল্ড ও পাঁচ হাজার প্রটেকটিভ চশমা হস্তান্তর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ