News Bangla 24 BD | 'শীতে করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান'-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

‘শীতে করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান’-প্রধানমন্ত্রী


শীতে করোনার প্রকোপ বাড়ে, তাই সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।’

নারীদের সমবায়ে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ