বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে সাবিরা
এসএ গেমসে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে চলমান এই প্রতিযোগিতায় শনিবার ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা। তবে একটুর জন্য তিনি মিস করেছেন রূপা জয়ের সুযোগ।
সাবিরার এই জয়ে দ্বাদশ এসএ গেমসে ভারোত্তোলন থেকেই এল বাংলাদেশের প্রথম পদক। গুয়াহাটির ভোগেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন দেশের অন্যতম সেরা এই নারী ভারোত্তোলক।
এবারই প্রথম এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলন অন্তভুর্ক্ত করা হয়। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা। স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। এর মধ্য দিয়েই রুপার পদকও ছিটকে যায় তাঁর।
ক্লিন অ্যান্ড জার্কে তিন বারে তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তুলে সাবিরা জিতেছেন ব্রোঞ্জ। আর এই ইভেন্টে ১৪৫ কেজি ওজন তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমাস। সোনা জয়ী ভারতের মীরাবাঈ চানু তুলেছেন ১৬৯ কেজি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 