News Bangla 24 BD | বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা হারিয়েছে-পররাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা হারিয়েছে-পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‌‘বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার কোনোদিন কোনো ব্যক্তিগত বডিগার্ড ছিল না।’

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। তার ৪৫ বছরের রাজনীতির জীবনে এখন এসএফ গার্ড দেয়। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। কিন্তু আল-জাজিরার প্রতিবেদনে একজনের ছবি দিয়ে বলেছে, এটা তার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য মেনে যায় না।’

তিনি উল্লেখ করেন, ‘আল-জারিরার এমন তথ্য সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যেখানে ৩৩ লাখ মারা গেছে। সেখানে তারা বলে ৩ লাখ মারা গেছে। তারা অনেক সময় উল্টাপাল্টা তথ্য দেয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ