News Bangla 24 BD | টঙ্গীতে কোভিড ১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টঙ্গীতে কোভিড ১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন


টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে সারা দেশের ন্যায় কোভিড ১৯ এর টিকা প্রদান কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পারভেজ হোসেন জানান, রবিবার সকালে শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক ভাবে ৪টি বুথে ডাক্তার নার্স ও চতূর্থ শ্রেনীর মোট ৪০জন কর্মকর্তা কর্মচারীকে এ টিকা দেয়া হচ্ছে। এছাড়াও প্রতি সপ্তাহে ৩ দিন এ টিকা দেওয়া হবে। টিকা দান কর্মসুচীর ভার্চুয়াল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। পরে হাসপাতালের আরএমও ডা. পারভেজ হোসেন প্রথমে এবং তত্বাবধায়ক ডা.জাহাঙ্গীর আলম দ্বিতীয় টিকাটি গ্রহন করেন ।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা, শহিদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: জাহাঙ্গীর আলম, আবাসিক চিকিৎসক মোঃ পারভেজ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা.মাসুদুর রহমান, ডা. খায়রুল, ডা. আশিষ বনিক, ডা.তারেক হাসান, ডা. বর্ণালী দাস, ডা. তানজিলা ইভা, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মো. জাফর আহমেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, আওয়ামীলীগ নেতা মো.মুজিবর মোড়ল, নার্সিং ও তত্বাবধায়ক ভারপ্রাপ্ত রেহেনা আকতার খাতুন, বিএনএ সভাপতি মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড মাস্টার তৌহিদুল ইসলাম হৃদয়, মোসলিমা খাতুন, দিলদার খানম, ক্ষমা রানী, তাসলিমা আকতার প্রমুখ ।

এ বিভাগের অন্যান্য সংবাদ