News Bangla 24 BD | দেশে বিভেদের চেষ্টা চলছে-আইনমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দেশে বিভেদের চেষ্টা চলছে-আইনমন্ত্রী


আইনমন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। দেশে বিভেদের চেষ্টা চলছে। আপনাদেরকে জানতে হবে বাংলাদেশের শত্রু কারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লোক যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বিএনপির সাহেবরা তখন বিদেশে চলে যায় চিকিৎসা করতে।

আনিসুল হক আরও বলেন, গত বছর যখন করোনা মহামারি শুরু হয় তখন এক বিদেশী সাংবাদিক বলেছিলেন বাংলাদেশে ২০ লক্ষ লোক মারা যাবে। বাংলাদেশের রাস্তায় এত লাশ পড়ে থাকবে দুর্গন্ধে চলাচল করতে পারবে না। তাকে আমি বলতে চাই, দু:খের হলেও বাংলাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন মারা গেছে। পৃথিবীতে বাংলাদেশকে একটি খারাপ দেশ হিসেবে পরিচয় করাতে তারা এটা বলেছিল।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে ৫ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়ে। তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, সাংবাদিক মানিক মিয়া, পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ভূইয়া ও মো: কামাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ