News Bangla 24 BD | তাইওয়ানে বিধ্বস্ত ভবনে আটকে আছে শতাধিক লোক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

তাইওয়ানের তাইনান শহরে ভূমিকম্পে ধসে যাওয়া ১৭ তলা ভবনে এখনো ১৩২ জন মানুষ আটকে আছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, ভবনটির ধ্বংসস্তূপে আটকে পড়া ২৯ জনের কাছে পৌঁছানো সম্ভব।

গতকাল শনিবার ভোররাতে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। ভবনে ২৫৬ জন লোক বসবাস করতেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ভবন থেকে জীবিত অবস্থায় শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ভবনে আটকেপড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবীদের যৌথ অভিযান চলছে। আটকেপড়া লোকজনের অপেক্ষায় ভবনের বাইরে প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা।

তাইনান শহরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সোনালি ড্রাগন’ নামে ওই ভবনে ৩০ জন বাদে বাকি সবাই ধ্বংসস্তূপের গভীরে চলে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ