News Bangla 24 BD | তৃণমূল থেকে আন্দোলন শুরু করে ‘ফ্যাসিবাদী’ সরকারকে হটানো সম্ভব-মির্জা ফখরুল - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

তৃণমূল থেকে আন্দোলন শুরু করে ‘ফ্যাসিবাদী’ সরকারকে হটানো সম্ভব–মির্জা ফখরুল


মির্জা ফখরুল সরকার পতনের ডাক দিয়ে বলেছেন, তৃণমূল থেকে আন্দোলন শুরু করে ‘ফ্যাসিবাদী’ সরকারকে হটানো সম্ভব।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ। এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশ এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়।

তিনি বলেন ‘তৃণমূল থেকে আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব। তৃণমূল গোছিয়ে বিএনপি দেশের আপামর জনসাধারণকে নিয়ে তাই করবে।’

এর আগে কঠোর নিরাপত্তায় জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়।

সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দেন ১৩২ কাউন্সিলর।

উল্লেখ্য, প্রায় সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন। সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০০৯ সালে। ২০১৪ সালের ১৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ