News Bangla 24 BD | চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ দাবি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ দাবি


বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতমালা অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সকল উপকরণ আমদানিতে ট্যাক্স মওকুফ সুবিধা অব্যাহত রাখা, অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির কর মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশে প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন।

আজ বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সাথে বিপিএমসিএর প্রতিনিধিদলের বৈঠকে নেতারা এই দাবি করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের বেসরকারি স্বাস্থ্য খাতের সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোভিড চলাকালীন অক্লান্ত পরিশ্রম করে যে ত্যাগ ও সেবা দিয়েছেন তার প্রশংসা করেন। সরকারিভাবে কোভিড চিকিৎসা ও দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্যান্সার, হার্ট প্রভৃতি জটিল রোগের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল স্থাপন করা হলে ট্যাক্স সংক্রান্ত সুবিধা পাওয়ার সুপারিশ করা হবে মর্মে সভায় আশ্বাস প্রদান করেন।

প্রাক-বাজেট আলোচনায় এসোসিয়েশনের সহ-সভাপতি ও পপুলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান, গ্রীনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মঈনুল আহসান, জাপান ইষ্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রেফায়েতুল্লাহ শরীফ ও বিপিএমসিএ’র অর্থ-সম্পাদক ও তায়েরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুল হক এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ