News Bangla 24 BD | অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,​ ‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের।’ সোমবার (৮ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারীর সুরক্ষা নিশ্চিতে নানা ধরনের আইন প্রণয়ন করেছে বর্তমান সরকার। টাকার অভাবে যেনো নারীরা আইনি সহযোগিতা বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে।’

নারীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে বর্তমান সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের সব নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। আদায় করেছিল বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম-অংশীদারি। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ