News Bangla 24 BD | ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে-রেলপথমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে-রেলপথমন্ত্রী


রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ডাবল লাইন এবং সমস্ত রেল ব্যবস্থাকে ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ চলছে। প্রতিটি জেলার সঙ্গে রেললাইনের সংযোগ থাকবে। ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে।

শনিবার (১৩ মার্চ) নগরীর মনিবাজার নানকিং দরবার হলে ‘রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ/সংস্কার ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে লোকবল সংকট থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হচ্ছে। রেলসেবা ত্বরান্বিত করতে খুব শিগগিরই ১০-১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রেলের উন্নয়ন করতে চাই। বিগত সময়ে রেলসেবা ভেঙে পড়েছিল। তা থেকে আমরা কাটিয়ে উঠছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ