টঙ্গীতে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা
মৃৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী: টঙ্গীর ষ্টেশন রোডে সোমবার দুপুরে ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার ঔষধ, নকল সেভলন, যৌন উত্তেজক ও সরকার নিষিদ্ধ বিদেশী ঔষধ রাখার দায়ে গাজীপুর মেট্রোর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় আদালত স্থানীয় ৭টি দোকানকে নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা অর্থদন্ড করেছে। জানা যায়, আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে ড্রাগ অধিদপ্তরের ড্রাগ সুপার ও টঙ্গী পূর্ব থানার এসআইসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শাহাদৎ হোসেন সুমনের ইউনিক ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার ঔষধ, নকল সেভলন, যৌন উত্তেজক ও সরকার নিষিদ্ধ বিদেশী ঔষধ রাখার দায়ে এক লক্ষ টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার দায়ে মমিন ফার্মেসীকে ৫০ হাজার টাকা ও নূর ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ অন্যান্য আরো ৪ টি ফার্মেসীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেন।

দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬৫ 