News Bangla 24 BD | লকডাউনে‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

লকডাউনে‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে


দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপি কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে সরকার। এই লকডাউনের সময় জরুরি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলে পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।

আজ সোমবার ( ১২ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনও ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

তিনি জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুভমেন্ট পাস অ্যাপ’ এর উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে, যা আগামীকাল থেকে চালু হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ