চলমান লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত
করোনার বিস্তাররোধে চলমান লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী কাল প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
সোমবার ( ২৬ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইত্তেফাককে এ কথা জানান। বলেন, দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রেখেই লকডাউনের সময় বাড়ানো হয়েছে। এখন থেকে দোকানপাট সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য ক্ষেত্রে চলমান বিধিনিষেধ বহাল থাকবে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
এরইমধ্যে ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
চলমান লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়িয়ে তা ৫ মে পর্যন্ত কার্যকর রাখার ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 