News Bangla 24 BD | করোনা পরীক্ষার ফি পুন-নির্ধারণ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি পুন-নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। সাধারণ জনগণের করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার টাকা ও আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনলে করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। তবে সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।

    • বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি দুই হাজার ৫০০ টাকা।
    • সাধারণ জনগণের করোনা পরীক্ষার ফি তিন হাজার টাকা।
    • বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে তিন হাজার ৫০০ টাকা।

এর আগে বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা দিলে করোনা পরীক্ষার ফি দিতে হতো ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৪ হাজার ৫০০ টাকা। আর বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হতো ৩ হাজার টাকা।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ