ফেরিঘাটে যাত্রীদের ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে এনায়েতপুরি নামে একটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারায় চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এর আগে শাহপরান একটি ফেরিতে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে ফেরিতে। হয়তো গরম ও হিটস্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 