ব্ল্যাক-ফাঙ্গাস বলে কোন রোগ নেই। এই রোগের বৈজ্ঞানিক নাম Mucormycosis. নির্দিষ্ট কিছু প্রজাতির ছত্রাকের (Fungus) আক্রমনের এই রোগ হয়ে থাকে। মাটি, বাতাস, নোংরা পানিতে এদের অবস্থান। গ্রীষ্মকালের স্যাঁতস্যাঁতে পরিবেশে, বাসি রুটি, পচাঁ সবজি, ফলমূল, শস্য দানাতেও এদের জন্মাতে দেখা যায়। তাই স্বাভাবিক ভাবেই এ প্রজাতির ছত্রাকগুলোকে এড়িয়ে চলা কষ্টসাধ্য। এরা নিশ^াসের সাথে বা ত্বকের ক্ষত দিয়ে শরীরে প্রবেশ করে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এই ছত্রাক আক্রমন করতে পারে না। নির্দিষ্ট কিছু রোগ বা মবহবঃরপধষ কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শুধু তাদেরই এ রোগটি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের শরীরে এই ছত্রাক সহজে প্রবেশ করে ফুসফুস, নাক, চোখ, ত্বক, মস্তিস্ক, পাকস্থরিসহ যে কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে। এ নির্দিষ্ট সংখ্যক রোগগুলো হলো- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার, লিউকোমিয়া, লিস্ফোমা, HIV
কোভিড-১৯ এর আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বর্তমানে তারা এ রোগে আক্রান্ত হচ্ছে। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় এ রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশের অসংখ্য অভিজ্ঞ চিকিৎসকরা এ রোগের চিকিৎসা করে আসছেন বহুদিন ধরেই। এটি কোন ছোঁয়াচে রোগ নয়। তাই আতঙ্কিত না হয়ে নিচের সতর্কতাগুলো মেনে চলুন-
১। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
২। সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন।
৩। পরিস্কার মাস্ক পরিধান করুন।
৪। ডাক্তার এর পরামর্শ ছাড়া কোন Antibiotic, antimicrobial, antifungal, steroid বা অন্য কোন ঔষধ সেবন করবেন না।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রচুর শাক-সবজি, মাছ, মাংস, ফলমূল খান।
লেখক পরিচিতি- -ডালিয়া চৌধুরী মিম, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়, প্রাণরসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগ, ৪র্থ বর্ষ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 