প্রচ্ছদ »
জাতীয়
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন - News Bangla 24 BD
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 