News Bangla 24 BD | আজ জোহরা তাজউদ্দীনের অষ্টম মৃত্যুবার্ষিকী  - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আজ জোহরা তাজউদ্দীনের অষ্টম মৃত্যুবার্ষিকী 


আজ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা জোহরা তাজউদ্দীনের অষ্টম মৃত্যুবার্ষিকী  । ২০১৩ সালের এই দিনে তিনি মারা যান।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরার জন্ম ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর। আমৃত্যু তিনি তার স্বামীর আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে নিজ অন্তরের ভালোবাসা ও দেশপ্রেমকে সঙ্গী করে দেশ, দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখে গেছেন সৈয়দা জোহরা তাজউদ্দীন। পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার স্বামী তাজউদ্দীনসহ চার জাতীয় নেতা হত্যার পর দেশের ভয়াবহ পরিস্থিতি ও চরম দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরেন তিনি।

১৯৭৭ সালে আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেন। পরে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনন্য সাধারণ ভূমিকা রাখেন তিনি।

১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরলে, সৈয়দা জোহরা তাজউদ্দীন তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহিলা পরিষদ ও আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সহসভানেত্রী ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ