News Bangla 24 BD | ঝিনাইদহে গাছ আলু প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে গাছ আলু প্রদর্শণীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তণ পরিচালক কৃষিবিদ ড. মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, যশোরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল আনোয়ার, যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিভাশ চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে আওতায় সাধুহাটি গ্রামে গাছ আলুর প্রর্দশনী দেওয়া হয়েছে। স্বল্প সময়ে অল্প খরচে গাছ আলুর ভালো ফলন পেয়েছে কৃষক। এতে কৃষক লাভবান হয়েছে। গাছ আলুর আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের এই প্রকল্প। মাঠ দিবস থেকে গাছ আলুর চাষ পদ্ধতি ও সুফল সম্পর্কে উপস্থিত কৃষক-কৃষাণীদের পরামর্শ দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ