গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।
সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগের দিন রবিবার দেশে ১৪ জনের মৃত্যু ও ১০ হাজার ৯০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু, শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে।
বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 