News Bangla 24 BD | কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
নানা নাটকীয়তার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হলেন পাকিস্তনের প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গেলেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতন হলো মেয়াদ পূর্ণ করার আগেই। তবে ইমরান খানের পর কে এখন পাকিস্তানের হাল ধরবেন তা নিয়ে চলছে আলোচনা।

ইমরান খানের পরিবর্তে সিংহাসনে বসতে পারেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী শাহবাজ।

ইমরান খানের বিরদ্ধে ১৭৪টি ভোট পড়ে শনিবারের (৯ এপ্রিল) ঐতিহাসিক অনাস্থা ভোটে। ইমরান সরকারের পতন হওয়ার পর প্রধান বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে অভিনন্দন জানান সদ্য স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক। ধারণা করা হচ্ছে এই শাহবাজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। অনাস্থা ভোটে ইমরানকে গদিচ্যুত করার পর শাহবাজকে কিছু বলার অনুরোধ করা হয়। অ্যাসেম্বলিতে গলা উঁচিয়েই শাহবাজ বলেন, কোনোমতেই বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি। এই ফল পাকিস্তানের জনগণের ইচ্ছেতেই হয়েছে। পাকিস্তানে সুদিন ফিরতে চলেছে বলেও মন্তব্য করেন, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকা শাহবাজ।

বড়ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন শাহবাজ। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলান তিনি। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন।

৭০ বছর বয়সী শাহবাজ জন্মগ্রহণ করেন লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নেওয়া শাহবাজ পড়াশোনা করেন পাকিস্তানেই। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। জানা গেছে, বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।

শাহবাজের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯৭ সালে। প্রথমবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ হন শাহবাজ। এরপর সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাকে। ২০০৭ সালে নিজ দেশে ফেরেন শাহবাজ। আবার সক্রিয় হন রাজনীতিতে। ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। সর্বশেষ ২০১৩ সালে তৃতীয় মেয়াদে শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ