পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ। দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান তামিম। টাইগার ওপেনারের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ও আন্তর্জাতিক সেঞ্চুরিতে সফকারীদের ২৯১ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
উদ্বোধনীতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও সাইফ হাসান। ১০৫ রান তোলেন দুজনে। ১৮.১ ওভারে সাইফ আউট হলে জুটি ভাঙে। ৩ চারে ৫৫ বলে ৩৬ রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ মিলে যোগ করেন ৫৩ রান। শান্ত ৩ চারে ৩৪ বলে ২৭ রানে আউট হন।
তৃতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে আরও ৪৬ রান তোলেন তানজিদ। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগার বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছান। ৯৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কার মার। এর আগে ওয়ানডেতে ২৯ ইনিংসে সর্বোচ্চ ইনিংসটি ৮৪ রানের ছিল তানজিদের। ৩৬.২ ওভারে ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ ফিরে যান ১০৭ বলে ১০৭ রান করে।

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ 