News Bangla 24 BD | জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর


নিজস্ব প্রতিবেদক: রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। আজ শুক্রবার (১৯ জুন) ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেসক্লাব থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।
ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু , লিচু, কাঠ লিচু, হাঁড়ি ভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি ,সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস,কাঠ বাদাম, খেজুর। গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গিত উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ