টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে কথিত শীর্ষ মাদক কারবারি আফরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ফোন এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ এলাকার একটি ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার একাধিক স্থাপনা এবং গোপালপুর এলাকায় মাদকের অর্থে নির্মিত বলে অভিযোগ থাকা ছয়তলা ভবনে তল্লাশি চালিয়ে ১১ পুরিয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া, মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বামীর সঙ্গে অভিমান করে আফরিনা বেগমের বাসায় এসে ইয়াবা সেবন করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আফরিনা বেগম দীর্ঘদিন ধরে ব্যাংকের মাঠ মাদক বস্তি এলাকায় সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসলেও সে রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদকসেবী কিংবা মাদকের গডফাদার আইনের বাইরে থাকতে পারবে না। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন 