News Bangla 24 BD | গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল


গাজীপুর প্রতিনিধি:: জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৪৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
প্রতিনিধি দলে অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া। আজ বুধবার প্রতিনিধি দল ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। পরে ইনস্টিটিউটের মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, নতুন জাতের ধান উদ্ভাবন এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। উপস্থাপনা শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানীদের এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রির মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। এতে ব্রির বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা বাংলাদেশের ধান চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও সাফল্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং ব্রির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ