News Bangla 24 BD | 'বাংলাদেশ অথবা ভারত বিশ্বকাপ জিতবে' - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

‘বাংলাদেশ অথবা ভারত বিশ্বকাপ জিতবে’


গতকাল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আসলঙ্কা যা বললেন, তাতে আবেগতাড়িত হয়ে ​কজন সাংবাদিক হাততালি দিয়েই ফেললেন। লঙ্কান অধিনায়ক যে জানালেন, এবারের বিশ্বকাপটা জেতার ভালো সুযোগ আছে বাংলাদেশের। বাংলাদেশ আর ভারতেরই একটিকে তার কাছে মনে হচ্ছে সম্ভাব্য চ্যাম্পিয়ন।

মাঠের চেয়ে সংবাদ সম্মেলন কম চ্যালেঞ্জিং নয় খেলোয়াড়দের জন্য। কঠিন কঠিন সব প্রশ্ন কখনো বাউন্সার, কখনো গুগলি বা দুসরা হয়ে ধেয়ে যায় খেলোয়াড়দের দিকে। সেই সব প্রশ্নের উত্তরে আর যায় হোক করতালি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না। সে ক্ষেত্রে ব্যতিক্রম ছিল আসলঙ্কার গতকালকের সংবাদ সম্মেলনটি। কথাবার্তায় লঙ্কান যুবা অধিনায়ক বেশ আমুদে ও ইতিবাচক মানসিকতার। কথায় কথায় হেসে ওঠেন। আর সেই হাসি ছড়িয়ে পড়ে সবার মধ্যে। কথা বলেনও বেশ গুছিয়ে।

গতকাল ভারতের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এরপরই সংবাদ স​ম্মেলনে এলেন আসলঙ্কা।

নানা কথার ফাঁকেই প্রশ্নটা উঠল—কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন। এক গাল হেসে আসলঙ্কা বললেন, ‘আমি আসলে বলতে পারছি না। কঠিন প্রশ্ন। তবে ভারত-বাংলাদেশের ভালো সুযোগ আছে বিশ্বকাপ জেতার।’ আর তখনই করতালির বৃষ্টি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালটাই এখনো হয়নি। তবে টুর্নামেন্টে বাংলাদেশ যেভাবে খেলছে, আর এই টুর্নামেন্টের ঠিক আগে ক্যারিবীয় যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা যেভাবে মিরাজের দল জিতেছে, তাতে বাংলাদেশ ফাইনালই দেখতে পাচ্ছে। বাংলাদেশ দল অবশ্য এ নিয়ে সতর্ক। বেশ তৃপ্ত হলে নিজেদের ভুলেরই মাশুল গুনতে হয়। তাই এখনই ফাইনাল নিয়ে ভাবা নয়। আগে আগামীকালের ম্যাচটি হোক। পরে দেখা যাবে।

কিন্তু সেই দায় তো আর শ্রীলঙ্কার নেই। তারা মাথা থেকে বিশ্বকাপই ঝেড়ে ফেলে দিচ্ছে। তৃতীয় স্থান নির্ধারণী একটি ম্যাচ এখনো খেলতে হবে। কিন্তু টুর্নামেন্টে কে তৃতীয় হলো না হলো, এ নিয়ে কারইবা ​কী আসে যায়? সবার চোখ থাকে ফাইনালেই। আর শ্রীলঙ্কা অধিনায়ক তার অভিজ্ঞতা থেকে বললেন, ১৪ ফেব্রুয়ারির সেই ফাইনালের দুটি দল যেন ঠিকই হয়ে গেছে। বাংলাদেশ আর ভারত।

বিজয়ী অধিনায়কও এসেছিলেন। ভারত অনূর্ধ্ব-১৯ অধিনায়ক ইশান কিষানকে জিজ্ঞেস করা হলো খানিকটা ঘুরিয়ে, ফাইনালে কাকে পেলে খুশি হবেন? আত্মবিশ্বাসের সঙ্গে ভারতীয় যুবা অধিনায়ক জানালেন, ‘কোন দল? যে কোনো দল। কোনো দলকেই ভয় পাই না। আমরা শুধু নিজেদের খেলা নিয়ে ভাবছি। আগের ম্যাচগুলোয় যা করেছি, আমরা তার চেয়েও ভালো করতে পারি। আজ (গতকাল) অবশ্য ফিল্ডিংটা ভালো হয়নি। তবে প্রতিপক্ষ হিসেবে যে দলকে ফাইনালে পাই, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক।
016

এ বিভাগের অন্যান্য সংবাদ