News Bangla 24 BD | গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল


গাজীপুর প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরে আয়োজিত গণমিছিলটি চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো. খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি নিজাম উদ্দিন, টঙ্গী পূর্ব থানা আমির নজরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা নিয়ামত উল্লাহ শাকের, মেট্রো থানা আমির ছাদেকুজ্জামান খান, গাজীপুর মহানগর শিবির সভাপতি ইয়াসিন আরাফাত এবং বাসন থানা আমির আকরামুল ইসলাম প্রমুখ। বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা দেশ ও জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ