News Bangla 24 BD | আরব আমিরাতে সুখ-শান্তি দেখতে মন্ত্রণালয় - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

সংযুক্ত আরব আমিরাতে সরকার এবং জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম। খবর বিবিসির

তারই অংশ হিসেবে তিনি ‘সুখ-শান্তি’ এবং ‘সহনশীলতা’ নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন। অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দু`জন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।

শেখ মাকতুম একই সঙ্গে দুবাইয়ের শাসক। তিনি বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে, যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে।

আর সহনশীলতাবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে শেখ মাকতুম বলেন, ‘সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করাই হবে এই মন্ত্রণালয়ের কাজ।’

এছাড়া সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ারও পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সেই মত কাজ করতে পারদর্শী।’

সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতেও বিশেষ আগ্রহী শেখ মাকতুম।

এ বিভাগের অন্যান্য সংবাদ