নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ও স্যান্ডার্স জয়ী
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স নাটকীয় জয় পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে ২ ফেব্রুয়ারি আইওয়াতে অনুষ্ঠিত প্রার্থীদের প্রাথমিক নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি ক্লিনটন অল্প ব্যবধানে বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলেছিলেন। এতে হিলারি পেয়েছিলেন ৪৯.৮ শতাংশ ভোট। আর স্যান্ডার্স পেয়েছিলেন ৪৯.৬ শতাংশ ভোট । অপরদিকে রিপাবলিকান দলে ২৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছিলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ২৪ দশমিক ৩ শতাংশ ভোট।
নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনের আগেই প্রার্থীদের জয়ের সম্ভাবনার বিষয়ে পরিচালিত জরিপে বলা হয়েছিল, এখানে স্যান্ডার্স বিপুল ভোটে হিলারিকে পেছনে ফেলবেন। আর এই এলাকাটি রক্ষণশীল হওয়ায় এখানে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা বেশি। মঙ্গলবার রাজ্যের ঘোষিত ফল অনুযায়ী, এখানে ট্রাম্প পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওহিও অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিচ। তিনি পেয়েছেন ১৬ শতাংশ ভোট। আর আইওয়াতে বিজয়ী সিনেটর টেড ক্রুজ পেয়েছেন মাত্র ১২ শতাংশ ভোট।
অপরদিকে ডেমোক্র্যাটের বেলায় চিত্রটা পুরোই ওলট-পালট হয়ে গেছে। আইওয়াতে হিলারি-স্যান্ডার্সের ব্যাবধান ছিল একেবারেই সামান্য। নিউ হ্যাম্পশায়ারে সেই ব্যবধানটা হয়েছে বিস্তর। এখানে স্যান্ডার্স পেয়েছেন ৫৯ শতাংশ ভোট। আর হিলারি পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 