News Bangla 24 BD | বাংলাদেশি কর্মকর্তাকে ভারতীয় কর্মকর্তার হুমকি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশি কর্মকর্তাকে ভারতীয় কর্মকর্তার হুমকি


চলমান এসএ গেমসে (সাউথ এশিয়ান গেমস) মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের নারীদের ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশি কর্মকর্তাকে স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)-এর কর্তা আহসান আহমেদ এ অভিযোগ করেন।

ম্যাচ শেষে বিএফএফ-এর মিডিয়া বিভাগের প্রধান আহসান অভিযোগ করে জানান, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে গোল পোস্টের কাছে বাংলাদেশ নারী ফুটবল দলের অতিরিক্ত খেলোয়াড় ওয়ার্ম আপ করার সময় তিনি পাশ দিয়েই হাঁটছিলেন। এ সময়ই এসএ গেমসের এক কর্মকর্তা তাঁকে উদ্দেশ্য করে গালি দেয় এবং স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলারও হুমকি দেয়। ঘটনার পরই বাংলাদেশ প্রতিনিধি দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু’র কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

আহসান আরও জানিয়েছেন, আমি এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)-এর ম্যাচ কমিশনার। আমি খেলার নিয়ম কানুন জানি। খেলোয়াড়রা যখন ওয়ার্ম আপ করে সেসময় মাঠে কারা থাকতে পারে আমি সেটা ভালই জানি। তাঁর মতে, খেলার নিয়ম অনুযায়ী ওয়ার্ম আপের সময় একজন মাত্র কর্মকর্তা মাঠে উপস্থিত থাকতে পারেন। ওই ভারতীয় কর্মকর্তার গলায় ‘নিকোলাস’ নামাঙ্কিত এসএ গেমসের অ্যাক্রেডিটেশন কার্ডও ঝুলতে দেখা যায় বলে জানিয়েছেন আহসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ