মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়া পুলিশ চার বাংলাদেশিসহ মোট ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
শুক্রবার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ওইদিন রাত আড়াইটার দিকে কাহাংয়ে বুকিক চানতিং অয়েল পাম প্ল্যান্টেশনে শ্রমিকদের হোস্টেলে অভিযান চালানো হয়।
বাতু পাহাত এবং কেলুয়াং ইমিগ্রেশন অফিসকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে জোহর ইমিগ্রেশন বিভাগ।
অভিযানের নেতৃত্বে থাকা জোহর পুলিশের উপ-সহকারী পরিচালক রাশদিন রহমাত বলেন, আটকদের মধ্যে চারজন বাংলাদেশি, একজন নেপালি এবং ৫৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন এ্যাক্ট-১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হবে। এসব অভিবাসীদের বয়স ৪৯ থেকে ৬২ বছরের মধ্যে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 