News Bangla 24 BD | বোকো হারামের হামলায় কমপক্ষে নিহত ৩০ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

নাইজেরিয়ার দু’টি গ্রামে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। শুক্র ও শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত ইয়াকশারি ও কাচিফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মুস্তফা কারিম্বি নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে ইয়াকশিয়ার ও কাচিফা গ্রামে মোটরসাইকেল ও গাড়িতে করে হামলাকারীরা আসে। এসময় তারা গ্রাম দুটির কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে। এর আগে অবশ্য তারা গ্রাম দুটিতে ব্যাপক লুটপাট চালিয়েছে।

কারিম্বি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াকশারি গ্রামে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা কমপেক্ষ ২২ জনকে গলা কেটে হত্যা করে। এর আগে তাদের খাদ্যশস্য ও গবাদি পশু লুটপাট করে হামলাকারীরা। শুক্রবার রাতে বোকো হারামের যোদ্ধারা কাচিফা গ্রামে হামলা চালিয়ে হত্যা করা হয় ৮জনকে।

তিনি বলেন, ‘ আমাদের বিশ্বাস একই দল দুটি গ্রামে পৃথকভাবে হামলা চালিয়েছে।’

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি অন্তত সতেরো হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে অন্তত ২৬ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ