News Bangla 24 BD | ১৪৫ রানে গুটিয়ে গেল ভারত - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় দলপতি শিমরন হেটমায়ার। বোলাররা তার সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেছেন। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলা ভারত অনূর্ধ্ব-১৯ দল ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ক্যারিবীয় যুবাদের বোলিং দাপটে ধুঁকতে থাকে। রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে নামা টিম ইন্ডিয়া ৪৫.১ ওভারে অলআউট হয় মাত্র ১৪৫ রানে।

রোববার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস হেরে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রিশব পান্ত ও ইশান কিশান। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সরফরাজ খান। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত খাত থেকে। যার মাঝে ১৬ রানই আসে ওয়াইড বল থেকে।

ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান রিশব পান্ত। আলজারি জোসেফের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এক রান করা রিশব। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় ওভারে জোসেফ তুলে নেন অলমোলপ্রিতের (৩) উইকেট। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ভারতীয় এ ব্যাটসম্যান। দলীয় ৮ রানেই দুই উইকেট হারায় ভারত।

এরপর উইকেটে থেকে সাময়িক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন দলপতি ইশান কিশান ও ওয়াসিংটন সুন্দর। তবে, ইনিংসের সপ্তম ওভারে জোসেফের আরেক দুদার্ন্ত ডেলিভারিতে সাজঘরের পথ ধরেন ভারতের দলপতি ইশান। এলবির ফাঁদে পড়ে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪ রান।

দলীয় ২৭ রানে তিন উইকেট হারানো ভারত অনূর্ধ্ব-১৯ দল দলীয় ৪১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যানকে হারায়। ৪১ বলে ৭ রান করা ওয়াসিংটন সুন্দর ইনিংসের ১৫তম ওভারে জনের বলে জোসেফের তালুবন্দি হন। দলীয় ৫০ রানের মাথায় আরমান জাফর (৫) বিদায় নিলে টপঅর্ডারের পঞ্চম ব্যাটসম্যানকে হারায় ভারত। ইনিংসের ১৮তম ওভারে স্প্রিংগারের বলে কেমো পলের হাতে ধরা পড়েন জাফর।

দলীয় ৫০ রানেই ফেরেন রিশব পান্ত, অলমোলপ্রিত, ইশান কিশান, ওয়াসিংটন সুন্দর ও আরমান জাফর। সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে নিয়ে চলেন মহীপাল ও সরফরাজ খান। তবে, ৩৭ রানের এ জুটি ভাঙে ইনিংসের ৩০তম ওভারে। কেমার হোল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৯ রান করা মহীপাল।

ইনিংসের ৩৭তম ওভারে জনের দ্বিতীয় শিকারে সাজঘরের পথ ধরেন মায়াঙ্ক দাগার (৮)। ব্যাকওয়ার্ড পয়েন্টে কার্টির দারুণ এক বিদায় নিতে হয় দাগারকে। ৪০তম ওভারে কেমো পল তার প্রথম উইকেটের দেখা পান। আভিস খানকে (১) জনের হাতে ধরা দিতে বাধ্য করেন পল।

দলকে টেনে নিয়ে চলা ইনফর্ম সরফরাজ খান ৫১ রান করে বিদায় নেন। জন তার তৃতীয় শিকার তুলে নিতে সরফরাজকে এলবির ফাঁদে ফেলেন। শেষ দিকে রাহুল বাথাম ২১ রান করেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ যে দলই জিতুক, হবে ইতিহাস। ভারত জিতলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপাজয়ী দল হয়ে নাম লেখাবে ইতিহাসের পাতায়। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান তিনবার করে যুব বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতলে প্রথমবার যুব বিশ্বকাপের ‍চ্যাম্পিয়নের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখাবে।

এর আগে ২০০৪ সালে বিশ্বকাপের ফাইনালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হার মেনেছিল ক্যারিবীয় যুবারা।

এবারের বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে তিন উইকেটের জয়ে ফাইনালে ‍নাম লেখায় ওয়েস্ট ইন্ডিজ। আর শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে যুব বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালে ওঠে ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ