News Bangla 24 BD | ২০৩০’র মধ্যে নারী-পুরুষ সকলক্ষেত্রেই অংশগ্রহণ ফিফটি ফিফটি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

২০৩০’র মধ্যে নারী-পুরুষ সকলক্ষেত্রেই অংশগ্রহণ ফিফটি ফিফটি


বাংলাদেশের সকলক্ষেত্রেই নারী-পুরুষের অংশগ্রহণ ফিফটি ফিফটি হবে। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত আফগান পার্লামেন্টের মহিলা সংসদ সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

আফগান পার্লামেন্টের নিম্ন কক্ষের (হাউজ অব দ্য পিপল) উইমেন অফ দ্য উইমেন কমিটির চেয়ারম্যান মিজ ফাওজিয়া কোফি এমপি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের মধ্যে আরো ছিলেন উইমেন কমিটির মেম্বার মিজ মারিয়াম কোফি এমপি; উইমেন কমিটির মেম্বার টোপাকেই পাটমেন এমপি; কোবরা মোস্তাফাওয়াই এমপি, জাহরা টকরি যাবুলি এমপি, রুবাবা পারওয়ানি দারওয়িশ এমপি, মিজ আকিজি জালিস এমপি প্রমূখ।

প্রতিনিধি দলের পক্ষ থেকে, বাংলাদেশ ও আফগানিস্থান প্রায় একই অঞ্চলের মুসলিম অধ্যুষ্যিত দেশ। তারপরও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষনীয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও স্পিকার মহিলা। তারা বাংলাদেশের এই অর্জনকে অভিনন্দন জানান।
এসময় প্রতিমন্ত্রী বলেন, শত অর্জনের মধ্যে বাংলাদেশ এখনও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে নারী উন্নয়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা প্রসার, কোটা পদ্ধতি, ছাত্রী বৃত্তি, অতি দরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রভৃতি কারনে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন আজ সারাবিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ