News Bangla 24 BD | দুর্বার বার্সার সামনে দুর্বল গিজন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দুর্বার গতিতে ছুটে চলা বার্সেলোনার সামনে লা লিগার শিরোপা লড়াইয়ে এবার বড় লাফ দেওয়ার সুযোগ। অপ্রতিরোধ্য লুইস এনরিকের দল দুর্বল স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।
বার্সা এই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে। গিজনের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায়। সরাসরি দেখাবে সনি সিক্স চ্যানেল।
গত রোববার নিজেদের সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ওই ম্যাচ জিতে বার্সা নিজেদের অপরাজিত থাকার রেকর্ড নিয়ে গেছে ৩০ ম্যাচে।বরাবরের মতো সেল্টার বিপক্ষেও গোলবন্যায় বার্সাকে সামনে থেকে নেতৃত্ব দেন ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণভাগের ত্রিফলা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। সুয়ারেজ করেন হ্যাটট্রিক, মেসি ও নেইমার করেন একটি করে গোল। অন্য গোলটি ইভান রাকিটিচের।দুর্দান্ত ফর্মে থাকা মেসি-নেইমার-সুয়ারেজদের সামনে এবার লিগের ১৬তম স্থানে থাকা গিজন মোটেই কোনো শক্ত প্রতিপক্ষ নয়। লিগে দুই দলের শেষ ১৫ ম্যাচের ১৩টিতেই জিতেছে বার্সা, দুটি ড্র। ১৯৯৪ সালের পর থেকে লিগে কখনোই বার্সাকে হারাতে পারেনি গিজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ