News Bangla 24 BD | বাংলাদেশ থেকে যাওয়াদের নাগরিকত্ব প্রদানে ক্ষমতা চান মমতা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

বাংলাদেশ থেকে যাওয়াদের নাগরিকত্ব প্রদানে ক্ষমতা চান মমতা


বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশ থেকে এই রাজ্যে চলে আসা মানুষদের মধ্যে যারা পাঁচ বছরের বেশি সময় এখানে আছেন এবং যাদের হাতে বৈধ কাগজপত্র আছে, তাদের যাতে এ রাজ্যের জেলা শাসকদের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা যায়, সে জন্য শিগগিরই রাজ্য সরকার আবেদন জানাবে।
তবে ইতিমধ্যে কোচবিহারের ছিটমহল এলাকায় জেলা শাসকদের মাধ্যমে রাজ্যের নাগরিকত্ব প্রদানের কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৮৫ সাল পর্যন্ত এই নাগরিকত্ব প্রদানের ক্ষমতা ছিল রাজ্য সরকারের বিভিন্ন জেলা শাসকদের। পরে অনুপ্রবেশ, সীমান্ত সমস্যা, সন্ত্রাসবাদ ইত্যাদি নানা সমস্যার কারণে নাগরিকত্ব প্রদানের বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন, পুরোনো নিয়ম মেনে জেলা শাসকরাই নাগরিকত্ব প্রদান করুক।
কলকাতার রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যু নিয়ে পথে নামতে পারে বিজেপি। কারণ ইতিমধ্যে বিজেপির তরফে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সব হিন্দু পরিবার বাংলাদেশ থেকে চলে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বামেরাও এ বিষয়ে বলছে, বাংলাদেশ থেকে বহুদিন আগে আসা অনেকেরই এখনও নাগরিকত্ব নেই। তাদের নাগরিকত্ব দিতে হবে

এ বিভাগের অন্যান্য সংবাদ