বিএনপির কাউন্সিলের সর্বাত্মক প্রস্তুতি নিতে খালেদা জিয়ার নির্দেশ
বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ১১টায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে কাউন্সিল প্রস্তুতি কমিটির ১১ উপ-কমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে ১১ উপ-কমিটির মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম. গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান সিনহাসহ আরো অনেকে।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ শনিবার বিএনপির কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 