News Bangla 24 BD | লিবিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৪০ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান হামলায় লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সবরাথা শহরে ৪০ জনের অধিক মানুষ মারা গেছেন।

শহরটির মেয়র এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

পশ্চিমা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান এ হামলা চালিয়েছে। শহরের কাসর তালিল এলাকায় বাড়িঘরের ওপর এ বিমান হামলা হয়। এতে ৪১ জন নিহত হওয়া ছাড়াও ৬ জন আহত হয়েছে বলে জানান তিনি।

সবরাথা শহরটি তিউনিসিয়া সীমান্তের কাছে। আর এ এলাকার কিছু অংশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি থাকার কথাও জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান শুক্রবার লিবিয়ার আইএস এর শিবিরগুলোতে দলটির ঊর্ধ্বতন এক সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এক পশ্চিমা কর্মকর্তা সিএনএন কে একথা জানিয়েছেন।

গত বছর তিউনিসিয়ার মিউজিয়াম এবং পর্যটন হোটেলের সৈকতে হামলা চালানো বন্দুকধারী লিবিয়ার জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতেই প্রশিক্ষণ নিয়েছিল। আইএস ওই হামলার দায় স্বীকার করে।

পশ্চিমা ওই কর্মকর্তা জানান, তিউনিসিয়ায় গত বছরের সেই হামলার সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন তিউনিসীয় জঙ্গিকে লক্ষ্য করেই লিবিয়ায় শুক্রবারের জঙ্গি বিমান হামলাটি চালানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ