বিনা খরচে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আইডিবি
বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের সুযোগ দেয়া হয়েছে। পিএইচডি ও পোস্ট ডক্টরাল রিসার্চ এর জন্য এ স্কলারশিপ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ৩ বছর ও ৬-১২ মাস মেয়াদী এ স্কলারশিপের জন্য আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শর্তাবলী :
১. শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে এ স্কলারশিপ দেয়া হবে।
২. আইডিবি এর সদস্য রাষ্ট্রগুলো আবেদন করতে পারবে।
৩. হেলথ/মেডিসিন, এগ্রিকালচার/ফুড প্রোডাকশন, ওয়াটার রিসোর্চ/ডেজার্টিফিকেশন, এনার্জি/ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ন্যানোডেকনোলজি ও উন্নয়নমুখী তথ্যপ্রযুক্তি বিষয়ে গবেষণার জন্যে স্কলারশিপ দেয়া হবে।
৪. স্কলারশিপের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই তার জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার ব্যাপারে রাজি থাকতে হবে।
যেসব সুযোগ দেয়া হবে: সকল টিউশন ফি, বসবাসের যাবতীয় খরচ, হেলথ ইন্স্যুরেন্স ও রাউন্ড ট্রিপ এয়ার টিকেট এ স্কলারশিপের অন্তর্ভুক্ত রয়েছে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীকে আইডিবি এর ওয়েবসাইট www.isdb.org থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। যাচিত সকল ডকুমেন্টসহ খামের উপর নাম উল্লেখপূর্বক আগামী ২০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ বিকাল ৪ টার মধ্যে লায়লা আরজুমান বানুম উপ সচিব, শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ এই ঠিকানায় সশরীরে বা ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদন করার শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০১৬।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 