News Bangla 24 BD | এশিয়া কাপ খেলতে ঢাকায় ধোনি-কোহলিরা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এশিয়া কাপ খেলতে ঢাকায় ধোনি-কোহলিরা


এশিয়া কাপ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে ধোনি-কোহলির টিম ইন্ডিয়া। বিসিবির লজিস্টিক বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে চড়ে ঢাকায় আসেন তারা। সোমবার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে মহেন্দ্র সিং ধোনির দল।

আগামী বুধবার স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের মূল পর্ব। ৬ মার্চ শেষ হবে এই আসর। সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ