আজ কী স্বপ্নপূর্ণ হবে কুম্ভ রাশির জাতকদের ? শারীর কেমন থাকবে ধনু রাশির জাতকদের ? কী বলছে মীন রাশির ভাগ্যচক্র ? জানতে চোখ রাখুন রাশিফলে।
মেষ : আজকের দিনটি আপনার জন্য কঠিন হতে পারে। কঠোর পরিশ্রম করেও কাজে সুফল নাও পেতে পারেন। সন্তানরা চিন্তার কারণ হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। শরীরের দিকে নজর দিন।
বৃষ : আজকের দিনটি আপনার জন্য খুব শুভ। যে কাজে হাত দেবেন তাতে সাফল্য পাবেন। আর্থিক লাভেরও আশা রাখতে পারেন। সন্তানদের ভবিষ্যেতের জন্য বিনিয়োগ করতে পারবেন। ছোটো কোনও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
মিথুন : আজকের দিনটি আপনার জন্য শুভ। নতুন প্রকল্প হাতে নিতে পারেন। কাজে সাফল্য পাবেন। ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন। যাবতীয় ভুল বোঝাবুঝির আজ অবসান হবে। গণেশ আপনাকে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন।
কর্কট : আপনার জন্য দিনটি শুভ নয়। নেতিবাচক চিন্তা মুছে ফেলে ইতিবাচক থাকার চেষ্টা করুন। শারীরিক ও মানসিকভাবে আপনি আজ স্বচ্ছন্দ নাও বোধ করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান, তাতে আনন্দ পাবেন। ছাত্রদের জন্য দিনটি ফলদায়ি নয়।
সিংহ : আজ আপনি খুব আত্মবিশ্বাসী থাকবেন। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। তবে বচনেও ব্যবহারে সংযত থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা : শারীরিক ও মানসিক ক্লান্তি আজ আপনাকে ভোগাতে পারে। তুচ্ছ কারণে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করুন। ঝগড়া ও বিবাদ থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। জরুরি সদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন।
তুলা : আজকের দিনটি আপনার জন্য সৌভাগ্যময়। সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। আয় বৃদ্ধির আশা রাখতে পারেন। ছোটো কোনও যাত্রার পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতরা পছন্দের সঙ্গীকে আজ খুঁজে পেতে পারেন।
বৃশ্চিক : আজ আপনার জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে ও বাড়িতে অনুকূল পরিবেশ বজায় থাকবে। যে কাজ আজ হাতে নেবেন, সেটিতেই সাফল্য পাবেন। আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্তানদের অগ্রগতি পরিবারে বাড়তি আনন্দ এনে দেবে।
ধনু : আজকের দিনটি আপনার জন্য ততটা শুভ নয়। শারীরিক অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে। নেতিবাচক চিন্তাভাবনা পরিত্যাগ করুন। প্রতিযোগীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।
মকর : আজ আপনার দিনটি মোটামুটি কাটবে। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। ক্রোধ ও নেতিবাচক চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করুন। অহেতুক বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। শরীরের দিকে নজর দিন।
কুম্ভ : আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পূর্বপরিকল্পিত কাজে আশানুরূপ সাফল্য পারেন। অপ্রত্যাশিত লাভের আশা রাখতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছোটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
মীন : আজকের দিনটি আপনার জন্য শুভ। আপনার আত্মবিশ্বাস ও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হবে। বাড়িতে শান্তি ও আনন্দ বজায় থাকবে। তবে বচনে ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন এবং আক্রমণাত্মক মানসিকতা পরিত্যাগ করুন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 