আপনি কি ‘বিষাক্ত’ সম্পর্কে বেঁচে আছেন?
প্রেম হোক বা বিয়ে, সঙ্গীর সঙ্গ যদি আপনাকে উজ্জ্বীবিত না করে উল্টো সারাক্ষণ রক্তের চাপটা বাড়িয়ে রাখে তাহলে বুঝবেন আপনি ‘বিষাক্ত’ সম্পর্কে বেঁচে আছেন। আর যাই হোক, এই সম্পর্ক আপনাকে সামনে এগুতে দেবে না। এটা আপনার পেশাগত ও দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে। সম্পর্ক বিষিয়ে উঠলে আপনি নানা রকম ইঙ্গিত পাবেন। যদি এই ব্যাপারগুলি আপনি রোজকার জীবনে লক্ষ্য করেন, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। দেখে নিন সেই লক্ষণগুলি।
সব সময় ক্লান্ত লাগবে: আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা থেকে আমরা এনার্জি সংগ্রহ করি। এমনকী নিজেদের থেকেও করি। যদি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায়, তবে তাঁর কাছে যেতেই আপনার সব এনার্জি উধাও হবে। ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন। বিশেষত, বচসা হওয়ার পর। এটা আপনার কাজের ওপরেও প্রভাব ফেলবে। যদি সঙ্গীর কথা মনেও আসে, তা হলেও ক্লান্ত লাগবে নিজেকে।
অখুশি থাকবেন সব সময়: কঠিন সময়েও সঠিক সঙ্গীর সঙ্গে থাকলে আপনি আনন্দ খুঁজে পাবেন। কঠিনকে মোকাবেলা করার মানসিক শক্তি খুঁজে পাবেন। কিন্তু বিষিয়ে যাওয়া সম্পর্কে থাকলে আপনি যতই বিলাসব্যসনে থাকুন, সব সময় একটা অখুশির ভাব আপনাকে পেয়ে বসবে। বিপদে সহজেই হাল ছেড়ে দেবেন। সেটা এতটাই প্রকট হবে, যা অন্য মানুষের চোখেও পড়বে।
ছেড়ে যেতে মন চাইবে: সব সময় পালাই পালাই ভাব। বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কিন্তু দ্বিধাবিভক্ত অবস্থা না পারবেন ছাড়তে, না পারবেন মন থেকে গ্রহণ করতে। ভবিষ্যত্ সম্পর্কে ভাবতেও ভয় করবে। ভবিষ্যৎকে অন্ধকার মনে হবে। ভেতর থেকে অবচেতন মন আপনাকে বার বার জানান দেবে, এই সম্পর্ক ক্ষতিকারক। এটা তোমার গতি রোধ করছে। তোমাকে পেছনে টেনে ধরছে।
রাগ আর বিরক্তির ভাব: সঙ্গী যা খুশি করুন, আপনার কিছুই ভালো লাগবে না। যদি ভালো কিছু রান্না করে আপনাকে খেতেও দেন, তবুও ভালো মনে খেতে পারবেন না। মনোবিদরা বলছেন, সঙ্গীর কাছ থেকে এত নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন, যে পজিটিভ কিছুই আপনি দেখতে পাবেন না।
নিজের প্রতি বিরাগ জন্মাবে: যেমন খুশি পোশাক, অবিন্যস্ত চুল— এ নিয়েই বেরিয়ে পড়লেন বাইরে। এক কথায় নিজেকে ভালোবাসা বন্ধ করে ফেলবেন। মনে হবে যত তাড়াতাড়ি জীবনের ঘড়ি বন্ধ হয়ে যাবে ততই ভালো। জীবনের লক্ষ্যও হারিয়ে ফেলবেন। সব সময় নিজেকে দোষারোপ করবেন এই সম্পর্কের জন্য।
যদি আপনি এই লেখাটার উপরের অংশগুলো পড়ে ফেলেন এবং নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথের সন্ধান করছেন। যদি এ ধরনের লেখা বা বই আপনি রোজ খোঁজেন এবং পড়েন, তবে অবিলম্বে মনোবিদের কাছে যান। তিনি আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 