News Bangla 24 BD | রুবেল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রুবেল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ


নিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। একই সঙ্গে তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হয়েছে।

সোমবার বিসিবির বোর্ড মিটিংয়েই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের গতি তারকা রুবেলকে রিহ্যবিলিটেশনের (পুনর্বাসন) জন্য কিছু নিয়ম-নীতি ঠিক করে দেয় বিসিবির চিকিৎসকরা। সেই নিয়ম-নীতি সঠিকভাবে পালন করলে রুবেল সময়মতই সেরে ওঠার কথা ছিল। কিন্তু তিনি সেই নিয়ম-নীতি সঠিকভাবে মানেননি। ফলে আবারো ইনজুরিতে পড়েছেন।

শৃঙ্খলা ভঙ্গের অপরাধেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং এ কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হলো তাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ