২১ যাত্রী নিয়ে নেপালের বিমান নিখোঁজ
২১ আরোহী নিয়ে নেপালের একটি যাত্রীবাহী ছোট বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নেপালের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে উড্ডয়নের কিছু পরই প্লেনটি নিখোঁজ হয়।
তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার বলেছেন, প্লেনটির ১৮ মিনিটের পথ পাড়ি দিয়ে পোখারা থেকে উত্তরে জমসম যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পর পার্বত্য এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির।
পোখারা ও জমসমের মধ্যবর্তী এই ১৮ মিনিটের রুটে আর কোনো ল্যান্ডিং স্ট্রিপ নেই বলেও জানিয়েছেন যোগেন্দ্র।
তিনি আরও বলেন, প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধারকারী কয়েকটি হেলিকপ্টার পোখারা থেকে জমসমের রুটে অনুসন্ধান চালাচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এ তৎপরতা বিঘ্নিত হচ্ছে।
উল্লেখ্য, পর্বত ট্র্যাকাররা নেপালে জমসম থেকেই তাদের অভিযান শুরু করে থাকেন।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 