News Bangla 24 BD | শীঘ্রই জামায়াতে ইসলামী দল নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেযাপ্ত করা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শীঘ্রই জামায়াতে ইসলামী দল নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেযাপ্ত করা হবে—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


গাজীপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি হবে বলে মন্তব্য করে বলেছেন, ‘জিয়া সেক্টর কমান্ডার হিসেবে মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বলেছিলেন,ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে মুক্তিযুদ্ধের কথা।

এতে অন্য ১০ জন সেক্টর কমান্ডর বিরোধিতা করে বলেছিলেন নির্বাচিত সরকারের অধীনে না হলে আমরা আর্ন্তজাতিকভাবে মুক্তিযুদ্ধের সীকৃতি পাবনা। এটা বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ হবে। যুদ্ধচলাকালে খন্দকার মুস্তাক ও জিয়া বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তির টোপ হিসেবে মুক্তিযুদ্ধকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। এছাড়া ক্ষমতায় থাকাবস্থায় জিয়া বিচারের নামে অসংখ্য দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। তাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কমিশন গঠন করে জিয়ার মরণোত্তর শাস্তি হওয়া উচিত।’

মন্ত্রী বলেন, ‘জামায়াতের একাত্তরে ভূমিকা তাদের মুখপত্র দৈনিক সংগ্রামেই আছে। এজন্য আলাদা করে ইতিহাস পাঠের প্রয়োজন নেই। যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী দল নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেযাপ্ত করা হবে খুব শীঘ্রই। সে সময় থেকেই জিয়াউর রহমান দেশের প্রতি ষড়যন্ত্র করে আসছিল। এর প্রমান মিলে বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাদের দূতাবাসে চাকুরির ব্যবস্থা করে প্রতিষ্ঠিত করা এবং হত্যার বিচার না করার আইন করে। ফলে কমিশন করে তদন্তের মাধ্যমে এর বিচার করতে হবে।

তিনি বুধবার বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের উদ্বোধন এর পর এক আলোচনা সভায় এসব কথা বলেন । এর আগে বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর বিক্রম মেজর জেনারেল অব. হেলাল মোর্শেদ খান,গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি সাবেক এমপি কাজী মোজাম্মেল হক ,বাউবি’র উপাচার্য অধ্যাপক ড, এমএ মাননান,রেজিষ্টার প্রফেসর ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া ,জনসংযোগ যুগ্ম পরিচালক আবুল কাশেম শিকদার প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ