News Bangla 24 BD | দারুণ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দারুণ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি


চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে এক পাঁ দিয়ে রাখলো ম্যানুয়েলে পেলেগ্রিনির শিষ্যরা।

বুধবার ডায়নামোর ঘরের মাঠ এনএসকে অলিম্পিজেস্কে আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা। আর প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা দলটির হয়ে একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো, ডেভিড সিলভা ও ইয়াইয়া তোরে।

ম্যাচের ১৫ মিনিটে তোরের সহায়তায় দলের হয়ে লিড নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। আর ৪০ মিনিটে রাহিম স্টারলিংয়ে পাসে স্প্যানিশ তারকা সিলভা গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশ জায়ান্টরা। এবং খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে আইভরিকোস্ট স্ট্রাইকার তোরে গোল করলে বড় জয় নিশ্চিত হয় সিটির।

আগামী ১৫ মার্চ সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ