News Bangla 24 BD | ওবামার অনুরোধ উপেক্ষা করে রাশিয়া যাচ্ছেন আবে - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধ উপেক্ষা করেই রাশিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

জাপান সরকারের মহাসচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, রাশিয়ায় অ্যাবের বেসরকারি সফরের প্রস্তুত এগিয়ে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে পরিকল্পনা মতো এ সফর অনুষ্ঠিত হবে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে জাপানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেকজান্ডার প্যানভ পরিষ্কার করেছেন, কেন ওবামার ‘অবাধ্য’ হয়ে অ্যাবে মস্কো সফরে যাচ্ছেন।

প্যানভের মতে, রাশিয়ার কাছ থেকে জ্বালানির উৎস পাওয়ার বিষয়ে আগ্রহী জাপান। এর পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করতে চায় টোকিও এবং মস্কো। সফরের পরিকল্পনা জানার পর ওবামা টেলিফোনে আলাপের সময় শিনজো অ্যাবেকে মস্কো সফর বাতিলের অনুরোধ করেন তবে জাপানি প্রধানমন্ত্রী তা নাকচ করেছেন।

এ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রী খুবই ভারসাম্যমূলক অবস্থান নিয়েছেন। এক দিকে তিনি রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদেরকে বোঝাচ্ছেন যে, তার সফরের কারণে ইউক্রেন ইস্যুতে জি-সেভেনের অবস্থানে মারাত্মক কোনো ক্ষতি হবে না।

ধারণা করা হচ্ছে অ্যাবের সফরের সময় রাশিয়া তার জ্বালানি ভান্ডারে জাপানি কোম্পানির প্রবেশাধিকার দিতে পারে। এতদিন জাপানি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ছিল, এ সুবিধা পেয়ে আসছিল শুধু চীন। অ্যাবের এ সফরের মধ্যদিয়ে সে সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ