News Bangla 24 BD | আজ বাংলাদেশ দলের লঙ্কা-পরীক্ষা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

৪-০। এই সংখ্যাটি বাজির নির্দেশক নয়, টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কা বাংলাদেশের জয়-পরাজয়ের পরিসংখ্যান। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। বড় দলগুলোর বিপক্ষে জয় নেই বললেই চলে। টি-২০ ম্যাচে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ জয় আছে বাংলাদেশের। এছাড়া ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে দুটি এবং পাকিস্তানের সঙ্গে আছে এক জয়।

টেস্ট খেলুড়ে বাকি দলগুলোর বিপক্ষে ২০ ওভার ম্যাচে এখনও পর্যন্ত জিততে পারেনি টাইগাররা। এমনটি শ্রীলঙ্কার বিপক্ষেও নয়।

শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত চারটি টি-২০ ম্যাচ খেলেছে টাইগাররা, যার সবকটিতেই হারতে হয়েছে। হতাশার এই পরিসংখ্যান মাথায় নিয়েই রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য আগের চার হারের মধ্যে একটা প্রেরণা আছে বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিটা ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। ২০১৪ সালে দেশের মাটিতে ২ ম্যাচের প্রথমটিতে মাত্র ২ রানের হারতে হয় বাংলাদেশকে। আর দ্বিতীয় ম্যাচে হার মাত্র ৭ উইকেটে। এ ম্যাচে শেষ বলে হয়েছিল ফয়সালা।

দুবার কাছে গিয়েও পারেনি বাংলাদেশ। এবার কী পারবে? আজ রবিবার কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ